নাইক্ষ্যংছড়ির পার্শ্ববর্ত্তী রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নে মাদকবিরোধী সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
জেলা পুলিশ ও থানার নির্দেশনায় গর্জনিয়া পুলিশ ফাঁড়ির উদ্যোগে সোমবার (৩১ আগস্ট) বিকেলে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
গর্জনিয়া ফইজুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার হলরুমে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আনিসুর রহমান।
সভাপতির বক্তব্যে আনিসুর রহমান বলেন, “মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্র ধ্বংসের অন্যতম কারণ। মাদকের বিরুদ্ধে পুলিশ একা নয়, সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানাই।”
সমাবেশে বক্তব্য রাখেন কচ্ছপিয়া কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মাঈনুদ্দিন খালেদ, কচ্ছপিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দিদারুল আলম সিকদার, সাধারণ সম্পাদক মাইমুনুল হক মামুন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন টুক্কু, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক মেম্বার নুরুল আবছার, যুবদলের সাধারণ সম্পাদক শামশুল আলম শাহীন, সিনিয়র সহ-সভাপতি আনোয়ার হোসেন শাহীন ও সাহাব উদ্দিন।
হাফেজ ছৈয়দ আলমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া এ সমাবেশে বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
সমাবেশ শেষে একটি মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালিটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গর্জনিয়া পুলিশ ফাঁড়ির সামনে এসে শেষ হয়।
সম্পাদক : প্রিয়দর্শী বড়ুয়াভারপ্রাপ্ত সম্পাদক : নুসরাত জাহানআইন সম্পাদক : এডভোকেট ইব্রাহিমবার্তা সম্পাদক : এম. জাহিদ হাসান